Friday, April 3, 2026

ঐশ্বর্যর ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন সুশান্ত, ভাইরাল ভিডিও

Date:

Share post:

পড়াশোনা থেকে অভিনয়, পদার্থবিদ্যা থেকে গিটার বাজানো। সবকিছুতেই পারদর্শী ছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। একইসঙ্গে দক্ষ ছিলেন নাচেও। একটা সময় ঐশ্বর্য রাই বচ্চনের পারফরমেন্সে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন সুশান্ত। বড় পর্দাতেও একসঙ্গে স্ক্রিন করেছেন।

২০০৬ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। তার সমাপ্তি অনুষ্ঠানে ঐশ্বর্য রাই বচ্চনের একটি ডান্স পারফরম্যান্স ছিল। ওই পারফরমেন্সে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন সুশান্ত সিং রাজপুত। টেলিভিশনে কেরিয়ার শুরুর আগে থেকে কোরিওগ্রাফার শমক দাভারের ট্রুপে যুক্ত ছিলেন সুশান্ত।

বৃহস্পতিবার সুশান্তকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ঐশ্বর্য। ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “ভাল থেকো সুশান্ত। তোমার আত্মার শান্তি হোক। তোমার পরিবার এবং প্রিয়জনদের ঈশ্বর শক্তি দিন এই কামনা করি।” ইতিমধ্যে ঐশ্বর্যর সঙ্গে সুশান্তের ওই পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু কমনওয়েলথ গেমস নয়, হৃতিক রোশন এবং ঐশ্বর্যর ছবি ‘ধুম-২’-তেও ‘ধুম এগেইন’ গানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে দেখা গিয়েছিল সুশান্তকে।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...