Friday, June 26, 2026

পূর্ব লাদাখে শেষ হলো ব্রিজ নির্মাণের কাজ

Date:

Share post:

চিনের রক্ত চক্ষু উপেক্ষা করে পূর্ব লাদাখে গালওয়ান নদীর উপর ব্রিজ নির্মাণ কাজ শেষ হলো। সহজেই গালওয়ান নদী পেরিয়ে যাওয়া যাবে এই নয়া ব্রিজটির জন্য। জানা গিয়েছে, দারবুক থেকে দৌলত বাগ ওল্ডি অবধি বিস্তৃত ২৫৫ কিমির রাস্তাকে রক্ষা করবে এই ব্রিজ।

ভারতীয় সেনা সূত্রে খবর, সংশ্লিষ্ট অঞ্চলে চিনের গতিবিধি বৃদ্ধি ব্রিজ নির্মাণের বড় কারণ। বৃহস্পতিবার ব্রিজটির নির্মাণ শেষ হয়েছে। বেইলি ব্রিজ থেকে ২ কিলোমিটার পূর্বে পেট্রোলিং পয়েন্ট ১৪ তে সোমবার রাতে দুই দেশের সংঘর্ষ হয়। সেখানেই শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান।

প্রসঙ্গত, গালওয়ান উপত্যকাটাই চিনের বলে দাবি করছে ওই দেশের বিদেশমন্ত্রক। কংক্রিটের এই ব্রিজ ভারতের সেনাকে প্রত্যন্ত এলাকায় পৌঁছতে সাহায্য করবে। পরিস্থিতি খারাপ হলে বিকল্প পথ হিসেবে এই ব্রিজ ব্যবহার করা যাবে।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...