Sunday, June 21, 2026

বাংলাদেশি পণ্যের ৯৭% কর ছাড়, ভারতকে চাপে ফেলতে ঢাকা’র ‘বন্ধু’ হতে চায় চিন

Date:

Share post:

‘ঘর গোছানোর’ কাজে নেমেছে চিন ?

নেপালের মানচিত্র- কাণ্ডের পিছনে চিনের হাত আছে বলে ইতিমধ্যেই মন্তব্য করেছে ভারত৷

নেপালের পর এবার চিনের নজর ভারতের আর এক প্রতিবেশী বাংলাদেশের দিকে। লাদাখ-সংঘাতের পরেই ঢাকার জন্য বিশেষ এক প্রকল্প ঘোষণা করেছে বেজিং। এই ঘোষণা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কূটনৈতিক মহলে।

চিন জানিয়েছে, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর প্রায় ৯৭% শুল্ক মকুব করা হলো৷ বলেছে, মোট ৫১৬১টি পণ্যের উপর ৯৭% শুল্ক মকুব করবে বেজিং। ঢাকাকে এই বার্তা জানিয়েছে চিন প্রশাসন। চিনের অর্থ মন্ত্রকের শুল্ক কমিশন বাংলাদেশি পণ্যের উপর ৯৭% শুল্ক মকুবের বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে। ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বাংলাদেশের বিদেশ মন্ত্রক এ কথা স্বীকার করেছে।

প্রসঙ্গত, শুল্ক মকুবের জন্য অনেক আগে বেজিংয়ের কাছে আবেদন করেছিল ঢাকা। সেই আবেদন এতদিন ঝুলিয়ে রেখে লাদাখের ঘটনার পরই চমকে দেওয়া এই সিদ্ধান্ত বাংলাদেশকে জানিয়েছে চিন। কূটনীতিকদের একাংশের মতে, পড়শিদের হাতিয়ার করেই ভারতকে কোণঠাসা করার কৌশল নিয়েছে চিন। পাকিস্তান তো আছেই, উত্তরে নেপাল, দক্ষিণে শ্রীলঙ্কাতেও ক্রমশই বাড়ছে চিনা প্রভাব। এবার পূর্বে বাংলাদেশকেও টার্গেট করলো চিন।

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...