Sunday, June 21, 2026

স্বামীর কঠোর শাস্তি চাইছেন রিজেন্ট পার্কে কলেজ ছাত্রী খুনে অভিযুক্তের গর্ভবতী স্ত্রী

Date:

Share post:

আর কয়েক ঘন্টার মধ্যে প্রথম সন্তানের বাবা হওয়ার স্বাদ পেতে চলেছে রিজেন্ট পার্ক কলেজ ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত। চিকিৎসকরা জানিয়ে ছিলেন, আগামী সোমবারই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন রিজেন্ট পার্কের কলেজছাত্রী খুনে ধৃত প্রেমিক জয়ন্ত হালদারের স্ত্রী। সন্তান জন্মের আগেই কার্যত “হারালো” বাবাকে। শুধু একটি খুন নয়, একসঙ্গে পরোক্ষে অনেক জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিলো অভিযুক্ত।

সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে স্বীকার অভিযুক্তের স্ত্রী স্বীকার করেছেন, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতেন তিনিও। কিন্তু অশান্তির ভয়ে
সবকিছু জেনেও চুপ করেছিলেন তিনি। তাঁর ধারণা ছিল, বাচ্চা হলে হয়তো বদলে যাবে জয়ন্ত। কিন্তু সেই সুযোগ আর হলো না। তার আগেই খুনের মতো মারাত্মক অপরাধ করলো জয়ন্ত। তাদের প্রথম সন্তান পৃথিবীর আলো দেখার আগেই প্রেমিকাকে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে! সে যে এমন অপরাধ করতে পারে, তা স্বপ্নেও ভাবেনি অভিযুক্তের স্ত্রী।

চোখ ছলছল করছিল জয়ন্তর স্ত্রীর। তবুও বুক শক্ত করে বলেই ফেললেন , “ও যে অন্যায় করেছে তার কোনও ক্ষমা হয়নি। আমি ওর কঠিন থেকে কঠিনতম চাইছি।”

প্রসঙ্গত, সম্পর্কে টানাপোড়েনের জেরে রিজেন্ট পার্ক থানা এলাকার বছর কুড়ির কলেজ ছাত্রী প্রিয়াঙ্কা পুরকাইত। অভিযোগ, আজ শনিবার সাতসকালে রিজেন্ট পার্কের আনন্দ পল্লিতে বাড়িতে চড়াও হয়ে তরুণীকে গুলি করে খুন করে প্রেমিক জয়ন্ত হালদার। সম্পর্কে টানাপোড়েনের জেরে প্রাক্তন প্রেমিকের হাতে খুন বলে মনে করছে পুলিশ।

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...