Tuesday, April 7, 2026

বিসিসিআই থেকে আইসিসি প্রেসিডেন্ট সৌরভ! পূর্ণ সমর্থনে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

Date:

Share post:

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবার কি আইসিসি সভাপতি হওয়ার পথে? ভারতীয় ক্রিকেট মহলে এখন শুধুই এই প্রশ্ন।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি প্রেসিডেন্ট পদের দাবিদার হলে পূর্ণ সমর্থন করবে এই বোর্ড। সৌরভের জায়গায় বিসিসিআই অন্য কাউকে আইসিসি সভাপতি পদের লড়াইয়ে মনোনিত করলেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের সমর্থন করবে বলে জানিয়েছে। বিসিসিআইয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছে এই বোর্ড।

গত কয়েকদিন ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসি সভাপতি পদে দেখার দাবি তুলেছেন অনেকে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথও জানিয়েছিলেন, তিনি সৌরভকে আইসিসির সর্বোচ্চ পদে দেখতে চান। এতে ক্রিকেটের ভাল হবে বলেই দাবি তাঁর।

এখনও বিসিসিআই-এর তরফ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম জানানো হয়নি। তবে এই বোর্ডের অন্দরমহলের বেশ কয়েকজনের দাবি, সৌরভই এই পদের যোগ্য দাবিদার।

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...