Sunday, June 28, 2026

সুশান্তের মৃত্যুর তদন্ত: যশরাজ ফিল্মসের সঙ্গে হওয়া চুক্তিপত্র তলব মুম্বই পুলিশের

Date:

Share post:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঘটনা তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে তারা। এরই মধ্যে সুশান্তের সঙ্গে হওয়া চুক্তিপত্র দেখতে চাইল যশরাজ ফিল্মস।

যশরাজ ফিল্মসের প্রযোজনায় সুশান্ত দুটি ছবিতে কাজ করেছিলেন। ২০১৩ সালে মুক্তি পায় ‘শুদ্ধ দেশি রোম্যান্স’। ২০১৫ সালে মুক্তি পায় ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’। এরপর আরও তিনটি ছবি করার চুক্তি হয়েছিল সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যশরাজ ফিল্মসের মধ্যে। শেখর কাপুর পরিচালিত ‘পানি’ ছবিও যশরাজ ফিল্মেসের প্রযোজনায় হওয়ার কথা ছিল। অভিযোগ, ওই ছবির প্রোজেক্ট ঝুলিয়ে রাখে যশরাজ ফিল্মস। ফলে কোন সংস্থার ছবিতে সই করতে পারছিলেন না সুশান্ত সিং রাজপুত। যার জেরে রাসলীলা রাম-লীলা ‘ ও ‘বেফিকরে’ হাতছাড়া হয়ে যায়।

প্রসঙ্গত, গত রবিবার বান্দ্রার অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ইতিমধ্যে পরিবারসহ তাঁর ঘনিষ্ঠতা জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। তালিকায় রয়েছে বান্ধবী রিয়া চক্রবর্তী, বন্ধু মুকেশ ছাবরা, সুশান্তের বিজনেস ম্যানেজার শ্রুতি মোদি, সুশান্তের পিআর টিমের সদস্য রাধিকা নিহালার নাম।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...