Monday, February 23, 2026

সোমবার মস্কো যাচ্ছেন রাজনাথ সিং, দেখা হতে পারে চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

কোনও দেশেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, সেই আবহেই রাশিয়া যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ আগামী সোমবার মস্কো রওনা দেবেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের প্রেক্ষিতে প্রতি বছর ২৪ জুন মস্কোয় ‘ভিক্টরি ডে প্যারেড’ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দুনিয়ার প্রায় সব দেশকেই আমন্ত্রণ জানায় রাশিয়া৷ সেই অনুষ্ঠানে অংশ নিতেই রাজনাথ যাচ্ছেন। তাৎপর্যপূর্ণভাবে সেখানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকার কথা চিনের প্রতিরক্ষামন্ত্রীও। ফলে রাজনাথের হঠাৎ মস্কো উড়ে যাওয়া নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছে৷

সেনা সূত্রে খবর, মস্কোর রেড স্কোয়ারে এ বছরের প্যারেডে একজন কর্নেল পদমর্যাদার অফিসারের নেতৃত্বে অংশগ্রহণ করবে ভারতের তিন বাহিনীর একটি যৌথ দল। এ ছাড়া, রেড স্কোয়ারে ভারতীয় সেনার এক মেজরের নেতৃত্বে প্যারেডে অংশ নেবেন শিখ লাইট ইনফ্যান্টরি রেজিমেন্টের জওয়ানরাও। প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি’র হয়ে নাৎসি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলো শিখ লাইট ইনফ্যান্টরি রেজিমেন্ট। যুদ্ধক্ষেত্রে সাহসিকতার জন্য বহু পুরস্কারও রয়েছে এই রেজিমেন্টের।
গত ১৭ জুন, মস্কোয় রুশ বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া ঝাখারোভা জানিয়েছিলেন, রুশ সামরিক বাহিনীর সঙ্গে ভারত ও চিনের সৈন্য দলও রেড স্কোয়ারে মার্চ করবে।

লাদাখের সাম্প্রতিক রক্তক্ষয়ী ঘটনার পর মস্কোয় প্রথম দেখা হওয়ার কথা ভারত ও চিনের প্রতিরক্ষা মন্ত্রীর৷
সেই প্রেক্ষিতে রাজনাথ সিংয়ের এই রাশিয়া সফর যথেষ্ট তাৎপর্যের বলেই মনে হচ্ছে।

spot_img

Related articles

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...

আন্ডারপাস নেই কেন? দুর্গাপুরে জনসংযোগে গিয়ে আমজনতার ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

ভোটের বাদ্যি বাজতেই এলাকায় দেখা মিলেছে বিধায়কের। কিন্তু হাতে থাকা প্রধানমন্ত্রীর চিঠির বদলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হলো...