Saturday, June 20, 2026

১৭১ বছর ধরে নির্জন গ্রাম, আজও শোনা যায় ‘পরিচিত’ আওয়াজ

Date:

Share post:

আমরা অনেক সময় বিভিন্ন রহস্যময় স্থানের গল্প শুনে থাকি। যার কখনও কখনও বিশ্বাস করাও কঠিন হয়। রাজস্থানের কুলধারা গ্রামে এমনই একটি রহস্যময় এলাকা আছে। ১৭১ বছর ধরে গ্রামটি নির্জন। গ্রামটি ধ্বংসাবশেষে রূপান্তরিত হয়েছে।

যেখানে গেলে সব সময় মনে হবে, আশপাশ দিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে। যেন সবকিছুই স্বাভাবিক। অথচ কেউ নেই। ১৭০ বছর আগে পালিওয়াল ব্রাহ্মণ পরিবার এই গ্রামে বাস করত। কখনও কখনও বাজারের আওয়াজ, মহিলাদের কণ্ঠস্বর এবং তাঁদের চুড়ির আওয়াজ পাওয়া যায়। কথিত আছে, সালাম সিং নামে এক যুবকের নজর পড়েছিল গ্রামেরই এক সুন্দরীর দিকে। বারবার তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেন ওই যুবক। এরপর মেয়েটির বাড়িতে ওই যুবক বার্তা পাঠায়, মেয়েটিকে খুঁজে না পেলে গ্রামের ওপর হামলা চালাবেন তিনি।

সেই সময় স্থানীয়রা সিদ্ধান্ত নেন, কোনওভাবেই মেয়েটিকে তাঁরা ওই যুবকের হাতে তুলে দেওয়া হবে না। একদিন মধ্যরাতে গ্রাম ছেড়ে চলে যান সবাই। ওই যুবক অভিশাপ দিয়েছিলেন, ওই গ্রামে আর কেউ কোনও দিন বাস করতে পারবে না। তারপর থেকে আজও রাজস্থানের ওই গ্রাম জনমানব শূন্য। বাইরে থেকে মনে হয় মধ্যরাতের মতোই থমথমে পরিবেশ। গ্রামের মধ্যে আবার শোনা যায় বেশ কিছু আওয়াজ।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...