Sunday, June 7, 2026

বিশেষ দিনে বিশেষ আয়োজন যাদবপুরে বামেদের শ্রমজীবী ক্যান্টিনে

Date:

Share post:

আজ ২১ শে জুন! এ রাজ্যের বামপন্থীদের কাছে বিশেষ একটি দিন। ঐতিহাসিক একটি দিন। গর্বের দিন। ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গে প্রথম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিলো এই দিনটিতেই। আর তাই বিশেষ দিনটিকে স্মরণে রেখে বিশেষ আয়োজন করা হলো যাদবপুরে বামেদের শ্রমজীবী ক্যান্টিনে।

লকডাউন পর্ব থেকে যাদবপুর রান্নাঘর চলছে। আজ ৮১ তম দিন। লকডাউন পর্বে ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দিয়েছিল বামেরা। আর আনলক ফেজ ওয়ানে মাত্র ২০ টাকার অনুদান পেটপুরে দুপুরের খাবার দিচ্ছে বামেদের শ্রমজীবী ক্যান্টিন।

তারই মাঝে রাজনৈতিক ভাবে তাঁদের জন্য এই বিশেষ দিনটিকে একটু অন্যভাবে বেছে নিয়েছেন সিপিএম নেতা সুদীপ সেনগুপ্ত ও তাঁর সহকর্মীরা। আজকের দিনটিতে যাদবপুর রান্নাঘরে তাই বিশেষ মেন্যু। বাসন্তী পোলাও, আর
সঙ্গে সুস্বাদু আলুর দম!

তৈরি হলো নতুন রেকর্ডও। শ্রমজীবী ক্যান্টিনের খাবারের প্যাকেট ডিস্ট্রিবিউট করা হলো আরও একটি নতুন অঞ্চলে। সব মিলিয়ে ৬০০ জন মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হলো এদিন।

এদিন শ্রমজীবী ক্যান্টিনে বিশেষ মেন্যু বিতরণের জন্য হাজির ছিলেন বিধানসভায় বাম পরিষদীয় নেতা তথা যাদবপুরের সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী, পার্থপ্রতিম বিশ্বাস, উষশী চক্রবর্তী-সহ আরও অনেকে।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...