Tuesday, March 31, 2026

নদীতে তলিয়ে যাচ্ছে বন্ধু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৩ শিশুর

Date:

Share post:

নদীতে স্নান করতে নেমে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। তলিয়ে গেল তিনটি শিশু। রবিবার ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের সবং থানার দেভোগ গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকটি পরিবার দিনকয়েক দেভোগের কপালেশ্বরী নদীর পাড়ে তাঁবু খাটিয়ে থাকে। ওই পরিবারগুলিরই সন্তান বছর ছয়ের বানো বেদ, দশ বছর বয়সি কদম শবর এবং  বছর সাতেকের জানু শবর। তিন বন্ধু। এদিন সকালে একসঙ্গে নদীতে স্নান করতে নামে তিন শিশু। কিন্তু বুঝতে না পেরে নদীর কিছুটা গভীরে চলে যায় বানো নামে ওই শিশুটি । এরপর ক্রমশই নদীতে তলিয়ে যেতে থাকে সে। চোখের সামনে বন্ধুকে ছটফট করতে দেখে কদম এবং জানু তাকে উদ্ধার করতে যায়। কিন্তু কিছুতেই তাকে টেনে তুলতে পারেনি তারা। পরিবর্তে তিনজন নদীতে তলিয়ে যায়। বহুক্ষণ তিনজনের খোঁজ না পেয়ে নদীর ধারে শিশুদের খোঁজ করতে আসেন পরিবারের লোকেরা। তবে দীর্ঘক্ষণ কেটে গেলেও খোঁজ মেলেনি। এই সময় আচমকাই নজরে আসে নদীর পাড়ে শিশুদের জামাকাপড় রাখা আছে। শিশুরা নদীতে নেমে আর উঠতে পারেনি বলেই সন্দেহ করেন স্থানীয়রা। নদীতে তল্লাশি চালানো হয়। একে একে তিন শিশুর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে সবং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...