Monday, June 22, 2026

উস্কানির নতুন কৌশল, নেপালের রেডিও স্টেশনে ভারত বিরোধী গান

Date:

Share post:

ভারতকে উস্কাতে এবার নয়া পন্থা অবলম্বন করছে নেপাল। নেপালের একাধিক রেডিও স্টেশন লাগাতার ভারত বিরোধী গান বাজিয়ে চলছে। ঠিক এই পদ্ধতিতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে রেডিওতে প্রচার চালায় উত্তর কোরিয়া।

উত্তরাখণ্ডে ভারত-নেপাল সীমান্তে কখনও কখনও বাসিন্দাদের রেডিওতে নেপালের চ্যানেলগুলি শোনা যায়। বিশেষত উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার ধরচুলা, ঝুলাঘাটের মতো শহরে বেশ কয়েকটি নেপালি এফএম চ্যানেল দিব্বি শোনা যায়। গত মে মাস থেকেই–নয়া নেপাল, কালাপানি রেডিও, ধরচুলা রেডিও, রেডিও সারথি-সহ অন্যান্য নেপালি রেডিও চ্যানেলগুলি ভারত বিরোধী গান চালিয়ে যাচ্ছে। নেপালের রেডিও চ্যানেলে এমন বেশ কিছু গান বাজানো হচ্ছে যেখানে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে নেপালের অংশ বলে দাবি করা হয়েছে। আবার খবর প্রচারের নামে ভারতের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগ।

প্রসঙ্গত, ভারতের কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে নেপাল। নিজেদের জাতীয় সংসদের উভয়কক্ষে বিতর্কিত মানচিত্র বিল পাশ করেছে নেপাল। আগে নিম্নকক্ষে পাশ হয়েছিল। বৃহস্পতিবার উচ্চকক্ষেও সংশ্লিষ্ট বিষযয়ে সংবিধান সংশোধনী বিলটি কোনও রকম বিরোধিতা ছাড়াই পাশ হয়ে যায়।

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...