Friday, June 12, 2026

“শুধু নিজের মনের কথা শোনো”, সুশান্তের সেই বিখ্যাত বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

Date:

Share post:

ভারতের ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির বায়োপিক “ধোনি দ্য আনটোল্ড স্টোরি”তে তাঁর অভিনয় সুশান্ত সিং রাজপুতকে রাতারাতি পৌঁছে দিয়েছিল খ্যাতির চূড়ায়। যেখানে তাঁর চলন-বলন ছিল এক্কেবারে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের মতোই। রাবতা, কেদারনাথ, ছিছোড়ে, পিকে, ডিটেকটিভ ব্যোমকেশে অভিনয় বলিউডে তাঁর জাত চিনিয়েছিল।

কিন্তু এতসব সুপারহিট ছবির মাঝেও সুশান্তের নিঁখুত অভিনয়ের আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে সেটি কোনও সিনেমা নয়, ভিডিওটি ছিল একটি বিজ্ঞাপনের।

যেখানে সুশান্তকে বলতে দেখা যাচ্ছে, সকলে যেন এবার তাদের হৃদয় কী চাইছে, মন কী বলছে সেটাই যেন শোনে।বিজ্ঞাপনের সুশান্ত বলেছেন যে, “ছোট থেকেই অনেক তো অন্যদের কথা শোনা হল, এবার আপনাদের নিজের মনের কথা শুনতে হবে। আপনারাই এবার নিজের জীবনের মান ঠিক করবেন।” বিজ্ঞাপনটি ছিল বিখ্যাত একটি গেঞ্জি প্রস্তুতকারক সংস্থার।

দেখুন ভাইরাল হওয়া সুশান্ত সিং রাজপুতের সেই বিখ্যাত ভিডিও—

 

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...