Friday, June 26, 2026

বাড়ছে সংক্রমণ: বন্ধ হল হংকং মার্কেট

Date:

Share post:

সংক্রমণ বাড়ছে। তাই একের পর এক মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে শিলিগুড়িতে। ইতিমধ্যেই রেগুলেটেড মার্কেট সহ চম্পাসারি বাজার বন্ধ হয়েছে। এবার বন্ধ হল হংকং মার্কেট। মঙ্গলবার থেকে বন্ধ করা হবে বিধান মার্কেটও। কারণ, এই মার্কেট থেকে বেশ কয়েকজন ভাইরাস আক্রান্ত হন। বাজার কমিটির সদস্যরাও আক্রান্ত হয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। সেই কারণেই এই সিদ্ধান্ত।

শহরের অন্যতম বড় এই দুটো মার্কেট বন্ধ হওয়ায় কার্যত লকডাউনের চেহারা নেবে শিলিগুড়ি শহর। কিন্তু সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েদেন হংকং মার্কেট ব্যাবসায়ী সমিতির সম্পাদক তপন সাহা। আপাতত ৩০ জুন অবধি বন্ধ থাকবে এই বাজারগুলি। শহরের এই মার্কেটগুলিতে দোকানিরা বিধিনিষেধ মেনে চললেও, আতঙ্কেই তাঁরা মার্কেট বন্ধ করেছেন। তারপর আবার বৈঠক করে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...