Sunday, June 28, 2026

মহামারির জের, কামাখ্যায় অম্বুবাচীর অন্য ছবি

Date:

Share post:

অতিমারির দাপট পাল্টে দিয়েছে চেনা ছবি। প্রতিবছরের মতো লক্ষ লক্ষ মানুষের সমাগম নেই। খাঁ খাঁ করছে মন্দির চত্বর। এই ছবি মেলাতে পারছেন না পুরোহিত থেকে মন্দির কর্তৃপক্ষ।

মহামারির হাত থেকে রক্ষা পেতে চলতি বছর অম্বুবাচী উপলক্ষ্যে অসমের কামাখ্যা মন্দিরে ভক্ত সমাগম হয়নি। তবে প্রথা মেনে বন্ধ হয়েছে দেবী মন্দিরের দরজা। সোমবার থেকেই শুরু হয়েছে অম্বুবাচী। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। মনে করা হয়, এই সময় দেবী রজঃস্বলা হন। গোটা দেশেই অম্বুবাচী পালন করা হয়।
অসমে নীলাচল পর্বতের উপর কামাখ্যা মন্দির। যা ৫১টি সতী পীঠের অন্যতম। বছরের বিভিন্ন সময় কামাখ্যা মন্দির দর্শন করেন পুণ্যার্থীরা। তবে অম্বুবাচী সময় এই মন্দিরের চিত্র পাল্টে যায়। দেশ-বিদেশ থেকে মানুষের ঢল নামে মন্দিরে। অম্বুবাচী সময় যে মেলা বসে, তাকে পূর্ব ভারতের বৃহত্তম ধর্মীয় জমায়েত বলা হয়।
সোমবার সকাল ৭টা ৫৪ মিনিটে অম্বুবাচী শুরু হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার রাত ৮টা ১৮ মিনিটে অম্বুবাচী ছাড়বে।
চলতি বছর শুধুমাত্র মন্দিরের পুরোহিতরা অম্বুবাচী নিয়ম পালন করবেন। তিন দিন ধরে চলবে এই প্রথা। গর্ভগৃহের বাইরে থেকে শুধুমাত্র ফল দিয়ে পুরোহিতরা উপাসনা করবেন। চতুর্থ দিন দেবীর স্নান ও পুজো সম্পন্ন হলে দেবীকে দর্শন করার অনুমতি মেলে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...