Friday, June 26, 2026

রাজ্যে কমছে মারণ ভাইরাস সংক্রমণের হার: স্বরাষ্ট্রসচিব

Date:

Share post:

রাজ্যে কমছে মারণ ভাইরাস সংক্রমণের সংখ্যা। নবান্নে সাংবাদিক বৈঠক করে জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি জানান, এই মুহূর্তে রাজ্যে ভাইরাস অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫০০০। এই সংখ্যার হার ক্রমশই কমছে। পাশাপাশি, আলাপন বলেন, প্রায় ৮ হাজার লোক সংক্রমণ মুক্ত হয়েছেন। সংক্রমণ মুক্তির হার প্রায় ৬০ শতাংশ। সারাদেশের নিরিখে এটা যথেষ্ট আশাব্যঞ্জক বলে দাবি স্বরাষ্ট্রসচিবের। রাজ্যে ভাইরাস পরীক্ষার সংখ্যা চার লক্ষ ছাড়িয়েছে।

এর পাশাপাশি, স্বরাষ্ট্রসচিব জানান, বুধবার সর্বদল বৈঠকে ডাক দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এই বৈঠকে সভাপতিত্ব করবেন। অতিমারি পরিস্থিতি নিয়ে নবান্নে বুধবার বিকেলে এই বৈঠক হবে। বিধানসভার প্রতিনিধিত্ব আছে এমন সব দলকে বৈঠকে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...