Monday, April 6, 2026

শহরের বুকে অটো চালাচ্ছেন মন্ত্রী জাভেদ খান! উদ্দেশ্য মহৎ

Date:

Share post:

শহরের বুকে অটো চালাচ্ছেন মন্ত্রী জাভেদ খান! কিন্তু কেন? আপাত দৃষ্টিতে এমন মনে হলেও উদ্দেশ্য মহৎ!

মহামারি আবহে সামাজিক দূরত্ব বজায় রাখতে পুরীতে রথযাত্রা বন্ধ। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মাহেশের রথযাত্রা বন্ধ। বন্ধ ইসকনের রথযাত্রাও। কিন্তু রথের আগের দিন শুরু হলো এক অন্যরকম রথযাত্রা। “মানব রথ।” এই মুহূর্তে যা অত্যন্ত প্রয়োজনীয়।

কী এই “মানব রথ”? রাজ্যের মন্ত্রী জাভেদ খান এবং তাঁর পুত্র পুরসভার কো-অর্ডিনেটর ফাইয়াজ খানের উদ্যোগে এই “মানব রথ”! মানুষ রাস্তায়, কিন্তু সেভাবে বাস নেই। ট্রেন বন্ধ। অফিসে যাওয়া-আসা মানুষজন থেকে শুরু করে অসুস্থ বৃদ্ধ, মহিলা-শিশু পথে বেরিয়ে বিপর্যস্ত।

প্রাইভেট গাড়ি কিংবা ট্যাক্সি ভাড়া করে যাওয়ার সামর্থ্য তো সকলের থাকে না। তাই যখন ভগবানের রথ বন্ধ, তখন চালু হলো মানুষের রথ, মানব রথ।

আজ থেকে ১০টি অটো অফিস টাইমে হাজির থাকবে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজ অঞ্চলের স্ট্যান্ডে।এগুলোই রথ। আর এই ১০টি রথে বিনামূল্যে বিপর্যস্ত মানুষ পৌঁছে যাবেন গন্তব্যে।

সেই রথের দড়ি টেনে অর্থাৎ ফ্ল্যাগ অফের মাধ্যমে শুভ যাত্রার সূচনা করলেন মন্ত্রী জাভেদ খান।

দেখুন ভিডিও…

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...