Saturday, June 13, 2026

এই মেট্রো স্টেশনটি পরিচালনা করবেন রূপান্তরকামীরা

Date:

Share post:

পুলিশ থেকে উকিল, অধ্যাপক থেকে বিচারক- চাকরির প্রতিটি ক্ষেত্রে দক্ষতা এবং যোগ্যতা প্রমাণ করেছেন তাঁরা৷ এবার রূপান্তরকামীরা পেতে চলেছেন নতুন দায়িত্ব । এই খুশির খবর শোনাল নয়ডা মেট্রো রেল কর্পোরেশন৷
নয়ডা মেট্রো রেল কর্তৃপক্ষ একটি মেট্রো রেল স্টেশনের পরিচালনার ভার রূপান্তরকামীদের হাতে তুলে দিতে চান৷ ওই মেট্রো স্টেশনটি পরিচালিত হবে রূপান্তরকামীদের দ্বারা৷ রবিবার নয়ডা মেট্রো রেলের সিইও রিতু মাহেশ্বরী জানান, নয়ডার সেক্টর ৫০ মেট্রো স্টেশনটি ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্য বরাদ্দ করা হয়েছে৷ অর্থাৎ এখানে চাকরির সুযোগ পাবেন তাঁরা৷ টিকিট কাউন্টারে বসা থেকে হাউজ কিপিংয়ের কাজ সবেতেই প্রথমে ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকে লোক নিয়োগ করা হবে৷

সমাজের মূলস্রোতে ট্রান্সজেন্ডারদের আরও বেশি সংখ্যায় যুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ এর ফলে তাঁরা আরও উৎসাহিত হবেন৷ ট্রান্সজেন্ডারদের প্রতি সমাজের বৈষম্য আরও দূর হবে৷ রিতু মাহেশ্বরী জানান, টিকিট কাউন্টার এবং হাউজ কিপিংয়ের কাজের জন্য রূপান্তরিতদের কথা ভাবা হয়েছে৷ এছাড়া আর কোন কোন কাজে তাদের নিয়োগ করা যায় সেটাও ভাবা হচ্ছে৷
ট্রান্সজেন্ডারদের নিয়োগের ক্ষেত্রে অনেক এনজিও-র সঙ্গে কথাবার্তা বলব মেট্রো রেল কর্তৃপক্ষ৷ রিতু মাহেশ্বরী জানান, অনেক এনজিও ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করেন৷ তারাই সাহায্যে এগিয়ে আসবে৷

Related articles

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...