Friday, June 26, 2026

বায়না দেওয়া S-400 দ্রুত দেশে আনতেই রাজনাথের রাশিয়া সফর

Date:

Share post:

তিন দিনের সফরে রাশিয়া গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চিনের সঙ্গে লাদাখে সংঘর্ষের সাত দিনের মাথাতে রাজনাথের রাশিয়া সফর নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু রাজনাথের মূল উদ্দেশ্য হলো রাশিয়ার কাছ থেকে দ্রুত S-400 সিস্টেম আমদানি করা। এই S-400-র টাকা আগেই দেওয়া ছিল। কিন্তু এগুলি হাতে না পাওয়ায় রাজনাথ কার্যত তদ্বির করতে যাচ্ছেন। এই চুক্তি ছিল ৫.৪ বিলিয়ন ডলারের। গত বছরই পুরো অর্থ ভারত মিটিয়ে দেয়। চিন-রাশিয়া সম্পর্কও যথেষ্ট হৃদ্যতাপূর্ণ। চিনের হাতে এই অস্ত্র ইতিমধ্যে চলে এসেছে। যে কারণেই ভারতের উদ্বেগ বেশি। লাদাখ সঙ্ঘর্ষের পর ভারত পুরনো চুক্তি অনুযায়ী অন্য দেশ থেকে পাওনা সামরিক অস্ত্র ভারতের অস্ত্রশালায় দ্রুত ঢোকাতে মরিয়া। জানা গিয়েছে, রাশিয়া ভারতের প্রাপ্য S-400 অন্য দেশকে দিয়ে দিয়েছে।

তবে শুধু S-400 নয়, সুখোই ও মিগের জন্য রাজনাথ তদ্বির করতে গিয়েছেন। এই কারণে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। থাকবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিকট্রি ডে প্যারেডেও। তবে চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘর্ষের পর নয়াদিল্লির লক্ষ্য থাকবে রাশিয়াকে নিজেদের দিকে রাখা। এই কারণে রাজনাথের সফর কেন্দ্রের কাছে গুরুত্বপূর্ণ।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...