Friday, June 26, 2026

বাংলাদেশে আটকে পশ্চিমবঙ্গের শিক্ষক , ফিরতে চান মুখ্যমন্ত্রীর সাহায্য

Date:

Share post:

বিয়ে বাড়ি গিয়েছিলেন। কিন্তু ঘটল বিপত্তি। লকডাউনের জেরে প্রায় তিন মাস বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আটকে কলকাতার বাসিন্দা শিক্ষক অচিন্ত্য সাহা। এদিকে তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে দু’সপ্তাহ আগে। ঢাকায় ভারতীয় দূতাবাসে যোগাযোগ করেও কোনও লাভ হয়নি। এই অবস্থায় দেশে ফিরতে চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যাদের দ্বারস্থ হন তিনি। উত্তর ২৪ পরগণার চাঁদপাড়ার বাসিন্দা পেশায় শিক্ষক অচিন্ত্য সাহা জানান, গত মার্চ মাসের শুরুতে বাংলাদেশে গিয়েছেন তিনি। এক মাস থাকার পরিকল্পনা ছিল। কিন্তু আচমকা লকডাউনের জেরে দেশে ফেরা আটকে যায়। পরে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে বিশেষ বিমানে ফেরার ব্যবস্থা হলেও ভাড়ার টাকা জোগাড় করতে পারেননি। ফলে দেশে ফেরা হয়নি।

জানা গিয়েছে, বর্তমানে ফরিদপুরে আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন পশ্চিমবঙ্গের ওই শিক্ষক। সেখান থেকে ঢাকা ছয় ঘন্টার পথ। কিন্তু বাংলাদেশে লকডাউন চলায় ঢাকায় যাওয়ার গাড়ি পাওয়া যাচ্ছে না। কিন্তু ফরিদপুরে তার আত্মীয় বাড়ি থেকে ভারতের বনগাঁ সীমান্ত মাত্র ২ ঘন্টার রাস্তা। রাজ্য সরকার অনুমতি দিলে বনগাঁ সীমান্ত হয়ে বাড়ি ফিরতে পারেবেন তিনি। এ দিকে তার অসুস্থ মা বাড়িতে একা রয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীকে ইমেল করার পাশাপাশি ডাক মারফৎ চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

অচিন্ত্যবাবু বলেন, “মানবিক মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আবেদনে সাড়া দেবেন এমনটাই আশা করছি।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...