Friday, June 26, 2026

ভারতের হাতে আটক হয় চিনের সেনারা! প্রাক্তন সেনাপ্রধানের দাবিতে চাঞ্চল্য

Date:

Share post:

ভারতের হাতে আটক হয়েছিল চিনের সেনারা। গত সোমবার পূর্ব লাদাখ সীমান্তে সংঘর্ষের পর বহু চিনা সেনা আটক হয়েছিল। চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন সেনাপ্রধান তথা কেন্দ্রের সড়ক ও পরিবহন দফতরের প্রতিমন্ত্রী মেজর জেনারেল ভি কে সিং। শুধু তাই নয়, ভারতের তুলনায় দ্বিগুণ ক্ষতি হয়েছে চনের বলে দাবি করেছেন তিনি।

১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে কতজন চিনা সেনার মৃত্যু হয়েছে? সে সম্পর্কে কোনও তথ্য দেয়নি বেজিং। এদিকে ভারতের ২০ জন জওয়ান শহিদ হয়েছেন। জানা গিয়েছে, ওই সংঘর্ষের পর ভারতের বেশ কয়েকজন সেনাকে আটকে রেখেছিল চিন। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়। ভি কে সিং- এর বক্তব্য, “চিনের সেনাদের আটকে রেখেছিল ভারত। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।” তাঁর কথায়, “পেট্রল পয়েন্ট ১৪ নিয়ে ঝামেলা শুরু হয়। ওই অঞ্চল এখনও ভারতের দখলে আছে। গালওয়ান উপত্যকার কিছুটা আছে চিনের দখলে। সংশ্লিষ্ট অঞ্চল ১৯৬২ সাল থেকে চিনের দখলে আছে।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...