Monday, April 6, 2026

শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সোমবার পুরীর রথযাত্রা নিয়ে নির্দেশ সংশোধন করল সুপ্রিম কোর্ট। শর্তসাপেক্ষে রথযাত্রায় সায় দিল সর্বোচ্চ আদালত। করোনা গাইডলাইন মেনেই রথযাত্রা করতে হবে। জনস্বাস্থ্যের সঙ্গে কোনওরকম আপস করবে না সুপ্রিম কোর্ট, পরিষ্কার জানান বিচারপতিরা। পুরীর অন্য কোথাও রথযাত্রা হবে না। শর্তসাপেক্ষে একমাত্র পুরীতেই রথযাত্রা হবে। শুধুমাত্র সেবাইতরাই রথ টানবেন। পুরী মন্দিরের মুখ্য দ্বৈতাপতি রাজেশ দ্বৈতাপতি জানান, আদালতের সব সিদ্ধান্ত মেনে রথযাত্রা করা হবে। তবে অনেক ক্ষেত্রেই যে সামাজিক দূরত্ব মেনে চলা কঠিন হবে তা তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথ মেনে রথযাত্রা হচ্ছে কিনা তা রাজ্য সরকারকে দেখতে হবে। এর আগে সুপ্রিম কোর্ট রথ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু রথযাত্রার দাবি নিয়ে অসংখ্য পিটিশন সুপ্রিমকোর্টে পড়লে সোমবার ফের শুনানি হয়।

রথযাত্রার অনুমতির পরে পুরীর মন্দিরে ভক্তদের উচ্ছ্বাস

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...