Friday, June 26, 2026

শহিদ সন্তোষ বাবুর স্ত্রীকে চাকরি প্রদান তেলেঙ্গানা সরকারের

Date:

Share post:

ঠিক এক সপ্তাহ আগে গালওয়ান উপত্যকায় শহিদ হয়েছিলেন কর্নেল বি সন্তোষ বাবু। সোমবার তাঁর স্ত্রী সরকারি চাকরি পেলেন। এদিন রাজ্য সরকারের গ্রুপ-১ অফিসারের পদের নিয়োগপত্র তাঁর হাতে তুলে দেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

১৫ জুন গালওয়ানে চিন-ভারত সংঘর্ষে শহিদ হন ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল বাবু সহ ২০ জন জওয়ান। এই ঘটনার পর, তেলেঙ্গানা সরকার জানিয়েছিল
সন্তোষ বাবুর স্ত্রীকে সরকারি চাকরি দেওয়া হবে। একই সঙ্গে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার।

এদিন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী শহিদ কর্নেলের বাড়িতে যান। সেখানে সন্তোষ বাবুর ছবির সামনে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। পরিবারের সঙ্গে কথা বলে ৫ কোটি টাকার চেক এবং রেসিডেন্সিয়াল প্লটের নথি ও গ্রুপ-১ অফিসারের পদের নিয়োগপত্র তুলে দেন তিনি।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...