Friday, June 26, 2026

নজির তৈরি করে দিলীপকে ফোন মুখ্যমন্ত্রীর, অনুষ্ঠান বাতিল করে সর্বদলে আসুন

Date:

Share post:

রাজ্য রাজনীতিতে নজির তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির উর্ধ্বে কীভাবে উঠতে হয়, তার প্রমাণ রাখলেন সোমবার। বুধবার রাজ্য সরকারের ডাকা সর্বদল বৈঠকে থাকছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার বিকেল তিনটের এই বৈঠকে থাকার জন্য বিজেপি রাজ্য সভাপতিকে নিজেই ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের থাকার জন্য মুখ্যমন্ত্রী দিলীপকে অনুরোধ করেন। বিজেপি রাজ্য সভাপতি জানান তাঁর পূর্বনির্ধারিত একটি দলীয় সফর রয়েছে পূর্ব মেদিনীপুরে। তাই তিনি থাকতে পারবেন না। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর অননুকরণীয় ভঙ্গিতে জানান, ওই অনুষ্ঠানে যেতে হবে না। আপনি সর্বদল সভায় আসুন। এরপর দিলীপ জানান, যেহেতু মুখ্যমন্ত্রী নিজেই এই অনুরোধ করেছেন, তাই তিনি সফর বাতিল করে বুধবার বিকেল তিনটের নবান্নের সর্বদল সভায় থাকবেন। করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক। রাজ্যের সার্বিক ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী যে রাজনীতির ঊর্ধ্বেই থাকতে চান, তা বিরোধীদলের নেতাদের বুঝিয়ে দিলেন। নিঃসন্দেহে একটি নজির তৈরি করলেন মুখ্যমন্ত্রী।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...