Saturday, April 4, 2026

হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, ছুটে গেলেন মন্ত্রী! তারপর?

Date:

Share post:

হঠাৎই আস্ত একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। খবর পেয়ে ছুটে গেলেন রাজ্যের মন্ত্ৰী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। ঘটনা তাঁর পাড়ারই।

আজ, মঙ্গলবার ১১/বি চেতলা সেন্ট্রাল রোড। সময় দুপুর দুটো। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতালার ঝুল বারান্দার ছাদ। পুরনো দিনের চুন-সুরকির পাকা বাড়ি। বিপজ্জনক অবস্থায় থাকলেও কলকাতা পুরসভার নোটিশ ছিল না।

বাড়ির সামনে একটি আম গাছ বহু পুরনো দিনের, যেটি আমফান ঝড়ে গোড়া-সহ উপড়ে পড়ে। কেঁপে যায় বাড়ির ভিতও।

জানা গিয়েছে, তিনতলা এই বাড়িটিতে পাঁচটি পরিবারের বাস ছিল। মালিক ও শরিক পক্ষের বিবাদ ছিল। এইজন্য সংস্কার আটকে ছিল।

বরাতজোরে বেঁচে গেছেন বাড়ির নিচের তলার বাসিন্দা মানবেন্দ্র মণ্ডল-সহ অনেকে। এক বাসিন্দার মোটরবাইক ভেঙে চুরমার গেছে বাড়িটি ভেঙে পড়ায়।

ফিরহাদ হাকিম অবশ্য নিজে দাঁড়িয়ে থেকে পদক্ষেপ নেন। এবং ধ্বংসস্তূপ সরানোর কাজে সারাক্ষণ তদারকি করেন।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...