Monday, April 6, 2026

হাত-পা বেঁধে মুখে বালিশ চাপা দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Date:

Share post:

সম্প্রতি রাজ্যজুড়ে একের পর এক চাঞ্চল্যকর খুনের ঘটনা উঠে আসছে। এবার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মুখে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ঘটনা হুগলি জেলার হরিপাল থানার গোপিনগর বর্মন পাড়ার।

খবর পেয়ে পুলিশ ঘরের তালা ভেঙে মুখে বালিশ চাপা ও লিকো প্লাস্ট দেওয়া, হাত-পা বাঁধা অবস্থায় মহিলার মৃতদেহটি উদ্ধার করে। মৃতা গৃহবধূর নাম শিউলি বসু বালা।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, লকডাউনের মধ্যেই তাঁদের বিয়ে হয়। পরিবারের অভিযোগ, মৃতার স্বামী হুগলির তারকেশ্বরের বাসিন্দা সৌরেন্দ্র বালা খুন করে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে। তদন্তে নেমে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে হরিপাল থানার পুলিশ।

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...