Monday, April 6, 2026

যাত্রাশিল্প আর মাথা তুলতে পারবে? রথের দিন উত্তর খুঁজছে চিৎপুর

Date:

Share post:

মহামারির আবহে থমকে গিয়েছে চিৎপুর৷ ফের কবে হবে যাত্রাপালা, আদৌ আর হবে কি’না, চিৎপুর জানে না৷ রথের দিন নতুন যাত্রাপালা আত্মপ্রকাশ না করার ঘটনা চিৎপুর যাত্রা পাড়ায় এটাই প্রথমবারের অঘটন।

অনিশ্চয়তার মেঘ আর অনাহার এখন চিৎপুরের সঙ্গী৷ সব থেকে খারাপ অবস্থা যাত্রাপালার সঙ্গে যুক্ত দিন মজুরি-র ভিত্তিতে কাজ করা কর্মীরা। অনামী শিল্পী, মিউজিক বা লাইট বয়, যাত্রা দলগুলির ম্যানেজারদের৷ যাত্রা দলগুলির সঙ্গে যুক্ত কর্মীরা বেশিরভাগই গ্রাম থেকে আসেন কাজ করতে। এখন তারা গ্রামে ফিরে অর্থকষ্টে ভুগছেন। সাম্প্রতিক মহামারি সম্ভবত পাকাপাকিভাবেই তুলে দিলো বিনোদন শিল্পের অন্যতম স্তম্ভ, যাত্রাশিল্পকে৷

রথযাত্রার সঙ্গে যাত্রাশিল্পের নাড়ির যোগ৷ রথের দিনের খবরের কাগজের পাতাজুড়ে থাকতো বিভিন্ন অপেরার বড় বড় বিজ্ঞাপন৷ একাধিক সংবাদপত্র যাত্রা নিয়ে আলাদা সাপ্লিমেন্টও প্রকাশ করতো৷ এসব এখন অতীত৷ মঙ্গলবার কোনও খবরের কাগজেই যাত্রার বিজ্ঞাপন নেই, আলাদা সাপ্লিমেন্ট তো দূরের কথা৷

চিৎপুরের রাস্তার দু’পাশ জুড়ে যাত্রা কোম্পানির পর পর অফিসঘর খাঁ খাঁ করছে৷ দেখা যেতো, রংচঙে ফ্লেক্সে- এ নতুন পালার ঘোষণা৷ চমক দেওয়া পালার নাম৷ এ বছর সব ফাঁকা৷ রথযাত্রার দিনই মোটামুটি গোটা বছরের বায়না হয়ে যেতো৷ এবার তাও ঢুকে গিয়েছে ইতিহাসের গর্ভে৷ চিৎপুর বা রবীন্দ্র সরণীর মেজাজটাও এবার হারিয়ে গিয়েছে৷ মহামারি আর সামাজিক দূরত্ববিধির ফাঁসে যাত্রাপাড়া হারিয়েছে চেনা ছন্দ।
রথযাত্রার দিনকে শুভ মহরত হিসেবে এতদিন মানতো চিৎপুরের যাত্রা সংস্থাগুলি। রথযাত্রার দিন থেকেই প্রস্তুতিও শুরু করতেন শিল্পী, প্রযোজক, পালাকার, কলাকুশলীরা। এবারের রথের দিন চিৎপুরে গিয়ে বোঝার উপায় নেই৷ সেই গমগমে পরিবেশ উধাও৷ অধিকাংশ যাত্রা সংস্থার অফিসই বন্ধ৷ এবার সব শুনশান। এ বছর বুকিং তো দূরের কথা, যাত্রাপালা আর কোনওদিন মাথা তুলতে পারবে কি’না, রথের দিন সেই উত্তরই খুঁজছে চিৎপুর৷

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...