Monday, April 6, 2026

বন্ধ সমাগম, বাড়ি বসেই মায়াপুরের রথের রশিতে টান ভক্তদের

Date:

Share post:

সরকারি নিষেধাজ্ঞায় বন্ধ রথযাত্রা। কিন্তু ভক্তরা যাতে বাড়িতে বসেই রথের রশিতে টান দিতে পারেন তার জন্য অভিনব উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশাসনেস তথা ইসকন। বাড়িতে বসেই রথযাত্রা উপভোগ করতে পারছেন ২৫ হাজার পরিবার। মার্সি অন হুইলস-এর মাধ্যমে ডিজিটালি বিশ্বের ১০৮ টি রথযাত্রা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। রেজিস্টার্ড পুণ্যার্থীরা সকাল আটটায় প্রথমবার লগইন করে মায়াপুরের মন্দির থেকে রাজাপুরের জগন্নাথ মন্দির পর্যন্ত ৬ কিমি যাত্রাপথ বাড়িতে বসেই উপভোগ করতে পারছেন। মায়াপুর ইসকনের তরফে বলা হয়েছে, “এই পদ্ধতিতে ঘরে বসেই রথের রশিতে টান দিতে পারছেন ভক্তরা। দেখতে পাচ্ছেন আরতি। অতিমারির আবহে এই দর্শনেই খুশি ভক্তরা।

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...