Monday, March 16, 2026

প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় প্রেমিক! তারপর যা হলো

Date:

Share post:

ফের প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসে প্রেমিক। এবার ঘটনা হুগলির চন্দননগর হরিদ্রাডাঙ্গা ধর্মতলা রোডের। প্রেমিকের বাড়ি উত্তর ২৪ পরগণার হাবরায়। সেখান থেকে এসে প্রেমিকার চন্দননগরের বাড়ির সামনে ধর্নায় বসে প্রেমিক। হাতে প্ল্যাকার্ড। দীর্ঘক্ষন বসে দাবি, দু-বছরের ভালোবাসা ফিরিয়ে দাও।

প্রেমিক জানায়, দীর্ঘদিনের প্রণয়ের সম্পর্ক তাদের। পার্ক হোক, সিনেমা দেখা কিংবা রেস্টুরেন্টে একান্তে সময় কাটিয়েছেন দু’জনে। ছেলেটি নাকি মেয়েটিকে সিঁদুরও পরিয়েছে।

এভাবেই চলছিল দু’জনের ভালোবাসার সম্পর্ক। কিন্তু হঠাৎ মেয়েটি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। ধর্ণায় বসে এমনই দাবি করে ছেলেটি। মেয়েটির সঙ্গে সম্পর্কের বিভিন্ন নথিও এলাকার লোকেদের কাছে তুলে ধরে ছেলেটি।

এরপর মেয়েটির বাড়ির লোকজন ছেলেটিকে ওখান থেকে সরে যেতে বলে। মেয়ের বাড়ির লোকেরা তাকে মেরেছে বলেও অভিযোগ করে ছেলেটি। বিশেষ করে প্রেমিকার মামা তাকে বেধড়ক মার মারে বলে অভিযোগ প্রেমিকের!

পরে খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ এসে ছেলেটিকে থানায় নিয়ে যায়। এবং উভয় পক্ষকেই ডেকে পাঠায়। থানায় বসেও ছেলেটির একটাই দাবি, সে নিঃস্বার্থভাবে ভাবে মেয়েটিকে ভালোবেসেছিল। এবং চেয়েছিল তার সঙ্গে ঘর করতে। মেয়েটিরও তাতে সায় ছিল। কিন্তু হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেওয়ায় এবং সম্পর্ক তর্কে মেয়েটি বেরিয়ে আসতে চাওয়ায় সে ধর্ণায় বসেছে বলে জানায় প্রেমিক।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...