Saturday, March 14, 2026

বন্দে ভারতের ‘টিকিট দুর্নীতি’র অভিযোগে চার্টার্ড বিমানে নিষেধাজ্ঞা জারি আমেরিকার

Date:

Share post:

অনৈতিক ও বৈষম্যমূলক কাজের অভিযোগ তুলে ভারতে চার্টার্ড বিমান আসা বন্ধ করে দিলে আমেরিকা। মূলত ‘বন্দে ভারত’ অভিযানে আমেরিকায় আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য চাটার্ড বিমান চালু করেছিল ভারত। আমেরিকার অভিযোগ এই টিকিট সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়েছে। অথচ সাধারণ যাত্রীদের ভারতে যাওয়া নিষিদ্ধ করেছিল আমেরিকা।

আমেরিকার বক্তব্য, সাধারণ মানুষকে যদি চাটার্ড বিমানের টিকিট বিক্রি করা হয় তাহলে আমেরিকার বিমান পরিবহন ক্ষতিগ্রস্ত হবে। একমাত্র ভারতের নাগরিকদের দেশে ফেরানোর জন্যই চাটার্ড বিমানের টিকিট দেওয়ার কথা ছিল। ফলে বিধিভঙ্গের কবলে পড়েছে ভারত। সেই কারণে চাটার্ড বিমানের উপর আমেরিকার এই নিষেধাজ্ঞা বহাল থাকবে ৩০ দিন। তারপর যদি ভারত আমেরিকার বিমান নিয়ে যেতে চায় তাহলে পরিবহন দফতরের অনুমতি নিতে হবে এবং সাধারণ যাত্রীদের সেই বিমানে তোলা হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখার পরেই অনুমতি দেওয়া হবে।

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...