Saturday, April 4, 2026

এই ক্রিকেটার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিতেন, নাম জানালেন প্রাক্তন পাক ক্রিকেটার

Date:

Share post:

পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার আকিব জাভেদও ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। এবং যে প্রাক্তন ক্রিকেটারের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তার নামও এদিন জানান জাভেদ।

এদিন জাভেদ বলেছেন, সেলিম পারভেজ নামে এক প্রাক্তন ক্রিকেটার তাঁকে ম্যাচ ফিক্সিং-এর প্রস্তাব দিয়েছিলেন৷ তিনি আরও জানান, ক্রিকেটারদের হাতে লক্ষ লক্ষ টাকা বাড়ি গাড়ি দেওয়া হতো। আমাকেও ম্যাচ ফিক্সিং-এর প্রস্তাব দেওয়া হয়েছিল৷ হুমকি দেওয়া হয়েছিল, প্রস্তাবে সাড়া না দিলে আমার কেরিয়ার শেষ করে দেওয়া হবে৷

জাভেদের দাবি, এই সেলিম পারভেজই জুয়াড়িদের মধ্যস্থতাকারী হিসেবে ক্রিকেটারদের ম্যাচ গড়াপেটার টোপ দিতেন৷ তিনি আরও দাবি করেন, ম্যাচ ফিক্সিং-এ জড়াবেন না বলে নিজের সিদ্ধান্তে তিনি অনড় ছিলেন৷ এর জন্য তাঁকে অনেক সিরিজ থেকে বাদও দেওয়া হয়।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...