Friday, June 26, 2026

দুর্ঘটনায় মৃত পূর্ত দফতরের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 

Date:

Share post:

পথ দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ত দফতরের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। মৃতর নাম সঞ্জীব চক্রবর্তী। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছ মালবাজার মহকুমার চালসা-বাতাবাড়িমুখী ৩১ নম্বর জাতীয় সড়কের ধূপঝোরা মোড় এলাকায়। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। সঙ্কটজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, এদিন রাতে ওই ইঞ্জিনিয়ার-সহ দুজন জাতীয় সড়ক ধরে চালসা থেকে বাতাবাড়ির দিকে যাচ্ছিলেন। ধূপঝোরা মোড়ে উল্টো দিক থেকে একটি গাড়ি এসে ওই গাড়িটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। গাড়িটি র সামনের দিক দুমড়েমুচড়ে যায়। গাড়ির সামনে থাকা দুই ব্যক্তি ও পিছনের একজন গাড়িতেই চাপা পড়ে যান।
খবর পেয়ে মাটিয়ালি থানার ওসি মুরালি মোহন সাহা সহ পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। গাড়িতে চাপা পড়ে যাওয়া ব্যক্তিদের গাড়ি থেকে তাঁরাই টেনে বের করেন। ওই এলাকায় তখন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রেসকিউ টিমের কর্ণধার তথা জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন কাউন্সিলর স্বরূপ মন্ডল। তিনি সবাইকে উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যান। ইঞ্জিনিয়ারকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । বাকিদের চিকিৎসা চলছে। ঘাতক গাড়িটিকে শুরু হয়েছে তল্লাশি।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...