Saturday, June 6, 2026

মহামারির কোপ এবার খড়গপুর পুরসভায়

Date:

Share post:

মহামারির কবলে পড়লেন খড়গপুর পুরসভার বিদায়ী উপপ্রধান তথা খড়গপুর পুরসভার ৬ প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য শেখ হানিফ। দিন কয়েক আগে পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে এক রেলকর্মীর মৃত্যু হয়। আক্রান্ত হয়েছেন আরও ২।

স্বাস্থ্যদফতর সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট অঞ্চলে টেস্ট করা হবে। সোমবার একসঙ্গে ৫০ জনের লালারসের পরীক্ষা হয়। তার মধ্যে ছিলেন শেখ হানিফ। মঙ্গলবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। একইসঙ্গে ওই এলাকার আরও ২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে পুরসভার অন্দরে। জানা গিয়েছে, গত কয়েকদিন বিদায়ী উপপ্রধান একাধিক সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...