Friday, June 26, 2026

“বলিউডের ছবিতে গান গাওয়ার চেষ্টা ছেড়ে দিয়েছি”, বিস্ফোরক মোনালি

Date:

Share post:

বলিউডে প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি রয়েছেন একটি গুরুত্বপূর্ণ জায়গায়। পেয়েছেন জাতীয় পুরস্কার। সেই শিল্পীর গলায় আজ ক্ষোভের সুর। বলিউডে ফের সুযোগের আশা ছেড়েই দিয়েছেন এমনই মন্তব্য করলেন মোনালি ঠাকুর । প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর উত্তাল বলিউড। উঠে এসেছে স্বজনপোষণ বিতর্ক। এই ডামাডোলের মধ্যেই সোনু নিগম বোমা ফাটিয়েছিলেন। জানিয়েছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির মতো মিউজিক ইন্ডাস্ট্রিতেও মাফিয়া রাজ চলে। টি-সিরিজ ও আর একটি কোম্পানির দিকে সরাসরি আঙুল তুলেছেন তিনি। এবার সোনু নিগমকে সমর্থন করলেন গায়িকা মোনালি ঠাকুরও। তিনি জানিয়েছেন, তিনি নিজেও এর শিকার হয়েছেন।

মোনালি জানিয়েছেন, মিউজিক ইন্ডাস্ট্রিতে মাফিয়া রয়েছে। সেখানে কেউ তাদের মুখের উপর কথা বলতে পারে না। ইন্ডাস্ট্রিতে যে পরিবেশে কাজ হয়, তা তাঁর পছন্দ নয়। আর সেই কারণেই বলিউডের ছবিতে গান গাওয়ার চেষ্টা ত্যাগ করেছেন তিনি। ওই সিস্টেম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন বলেই তিনি মানসিকভাবে ভাল আছেন বলে জানিয়েছেন মোনালি। তিনি এও বলেছেন, এই ইন্ডাস্ট্রিতে শিল্পীরা তাঁদের কাজের জন্য বেতন পান না। ইন্ডাস্ট্রির কিছু লোক শুধু তাদের কাছের মানুষদেরই প্রোমোট করেন। তাঁরা যদি সাধারণ মানের হন, তাও। শিল্পীরা তাঁদের মর্যাদা পান না। গায়ক-গায়িকাদের মতো অনেক সুরকার, গীতিকারকেও এই সমস্যা সম্মুখীন হতে হয় বলে জানান মোনালি।  বলেন, মাফিয়ারা তো শিল্পীদের ‘পিঁপড়ের মতো পিষে দেন’।

তিনি একটি উদাহরণ দিয়ে বলেছেন যে, কেউ যদি কোনও কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয় তবে তার আয়ের ৮০% বা ৫০% তাদের দিতে হবে। শুধু তাই নয়, ওই শিল্পীদের স্বত্ত্বও ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেছেন এই গায়িকা। মোনালি বলেছেন যে বলিউডের গানের জন্য কোনও শিল্পীই বেতন পান না। তাঁদের তা বলারও কোনও অধিকার থাকে না। যদি কেউ সিঙ্গল অ্যালবাম প্রকাশ করেন, তাহলেও তাঁর স্বত্ত্ব কেড়ে নেওয়া হয়। সমস্ত শিল্পীই লাইভ কনসার্ট থেকে আয় করেন বলে জানান মোনালি।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...