Friday, June 26, 2026

অভিনব প্রতিবাদ : বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে ছিপ ফেললেন বাসিন্দারা !

Date:

Share post:

দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা। পুরো রাস্তা ভেঙে গর্ত হয়ে গিয়েছে। বর্ষার জল জমে রাস্তার অবস্থা আরও খারাপ। বাড়ছে দুর্ঘটনা। প্রশাসনকে বহুবার জানানোর সত্ত্বেও কোন লাভ হয়নি। এবার প্রতিবাদ করলেন বীরভূমের মোহাম্মদ বাজারের মানুষজন । বর্ষার জল জমে রাস্তা পরিণত হয়েছে প্রায় পুকুরে, তাই মাছ ছেড়ে ও সেখানে ছিপ ফেলে প্রতিবাদ জানালেন তাঁরা।
সিউড়ি থেকে বহরমপুর যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। মহম্মদবাজার এলাকার রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ। গত এক মাস ধরে প্রাকবর্ষা ও বর্ষার বৃষ্টিতে খানাখন্দে ভরা রাস্তা জলে ভরে বিপজ্জনক আকার ধারণ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এর ফলে প্রায়শই নানা ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এলাকার মানুষজনের অভিযোগ, সব দেখেও নির্বিকার প্রশাসন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রী, ডাক্তার, নার্স থেকে প্রশাসনিক কর্তারা এমনকি নেতা-মন্ত্রীরাও যাতায়াত করেন। রোগীদের নিয়ে যাওয়ার জন্যও এই রাস্তা ব্যবহার করতে হয়। তা সত্ত্বেও বীরভূমের আঙ্গারগড়িয়া বাস স্ট্যান্ডের দুর্দশা কেউ দেখতে পান না। তাই এলাকার মানুষজন ক্ষোভে ফুঁসছিলেন বেশ কিছুদিন ধরে। বুধবার তারই প্রকাশ দেখা গেল একেবারে অন্যরকম ভাবে। রাস্তা মেরামতের দাবিতে আঙ্গারগড়িয়া বাস স্ট্যান্ডের সামনের রাস্তায় তৈরি হওয়া গর্তে এলাকার মানুষজন মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন।

বীরভূমের বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল এদিন বলেন, “এলাকার রাস্তাটি দীর্ঘ দিন ধরে অত্যন্ত বেহাল। এই কারণের জন্য এলাকার বাসিন্দারা ওখানে বিক্ষোভ দেখিয়েছেন। সেখানে আমাদের দলের কর্মীরাও উপস্থিত ছিলেন।” আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা দেখছি। শীঘ্রই ওই রাস্তা সারানো হবে।”

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...