Friday, June 26, 2026

বাগনানে শ্লীলতাহানি-খুন কাণ্ডে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামী

Date:

Share post:

বাগনানে কিশোরীকে ধর্ষণের চেষ্টা এবং মাকে ছাদ থেকে ফেলে খুন করার অভিযোগে অবশেষে গ্রেফতার মূল পাণ্ডা। ঘটনার প্রায় ২০ ঘন্টার পর বাগনানের বাড়ি থেকে বুধবার বিকেলে পুলিশ গ্রেফতার করে কুশ বেরা নামে ওই দুষ্কৃতীকে। কুশ বেরা স্থানীয় তৃণমূল নেতা বলে জানা গিয়েছে। সে স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য রমা বেরার স্বামী। রমা অবশ্য এই ঘটনাকে চক্রান্ত বলে জানিয়ে পুলিশের বিরুদ্ধেই তোপ দাগেন। বলেন আমার স্বামী নির্দোষ। স্থানীয় তৃণমূল নেতারা অবশ্য সাফ জানিয়ে দিয়েছিল, অভিযুক্তকে গ্রেফতার করতেই হবে। রাজনৈতিক রঙ দেখা হবে না। জনতার হাতে আক্রান্ত হওয়ার ভয়ে কুশকে থানায় না এনে অন্য জায়গায় জেরা করে পুলিশ। কাল আদালতে তোলা হবে তাকে। ঘটনাস্থলে দাঁড়িয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, অনেক আগেই দুর্বৃত্তের গ্রেফতার হওয়া উচিত ছিল। আমারা বিচার চেয়ে পথে না নামলে পুলিশ এই মৃত্যুকেও করোনায় মৃত্যু বলে চালিয়ে দিত।

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...