Saturday, June 13, 2026

ফের মধ্যরাতে মত্ত তরুণীকে নিয়ে নাজেহাল পুলিশ

Date:

Share post:

মধ্যরাতে মহানগরের রাজপথে মত তরুণীকে নিয়ে এর আগেও নাজেহাল হয়েছে পুলিশ। এমনকী পুলিশকর্মীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। মঙ্গলবার রাতে রেড রোডে ফের একবার সমস্যায় পড়লেন পুলিশকর্মীরা। মধ্যরাতে মত্ত এক তরুণী অর্ধনগ্ন অবস্থায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন বলে জানতে পারেন টহলরত পুলিশকর্মীরা। মহিলা পুলিশকর্মী নিয়ে গিয়ে তাঁকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়। কিন্তু কিছুতেই তাঁকে রাজি করাতে পারছিলেন না তাঁরা। উল্টে মহিলা পুলিশকর্মীদের হাত ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করেন ওই তরুণী। শেষপর্যন্ত বিস্তর টানাপোড়েনের শেষে তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ।

তরুণীকে ময়দান থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ২০১০ সালে পদ্মপুকুরের বাসিন্দা ওই তরুনীর বাবা মারা যান। মা ও ভাইয়ের সঙ্গে থাকেন তিনি। মঙ্গলবার, ময়দান এলাকায় কোথাও বসে তিনি তাঁর পুরুষ সঙ্গীর সঙ্গে মদ্যপান করেন। তারপরে নেশাগ্রস্ত হয়ে সেখানেই ব্যাগ ফেলে অর্ধনগ্ন অবস্থায় রেড রোড ধরে হাঁটা শুরু করেন। পথচারীরা পুলিশে খবর দিলে, কর্তব্যরত পুলিশকর্মীরা সেখানে যান। কিন্তু সঙ্গে মহিলা পুলিশ না থাকায় তাঁকে উদ্ধার করা যায়নি। পরে মহিলা পুলিশ গিয়ে ওই তরুণীকে বেশ কিছুক্ষণ ধ্বস্তাধ্বস্তির পর উদ্ধার করে থানায় নিয়ে যায়। পদ্মপুকুরে তরুণীর পরিবারের সঙ্গেও দেখা করেছে পুলিশ। কেন এমন ঘটনা ঘটলো সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...