Saturday, June 13, 2026

স্কুলে স্কুলে ফিজ মকুবের দাবিতে পথে অভিভাবকরা, সঙ্গে ক্ষুদে পড়ুয়ারা

Date:

Share post:

এবার চাঁদনি চক সেন্ট মিশেল স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। ‘নো স্কুল নো ফিজ’ এই আওয়াজ তুলে অবরোধে নামেন অভিভাবকরা। এবং এই প্রথম অভিভাবকদের সঙ্গে ছোট ছোট পড়ুয়ারাও পথে নামে। ছোট ছোট ছেলেমেয়েরা বলছে, বাবার চাকরি নেই ফিজ দেবো কোথা থেকে? কেউ বা বলছে বাড়িতে খাবার পয়সা নেই, স্কুলের ফিজ দেওয়া সম্ভব নয়। ফলে সাধারণ মানুষের সহানুভূতি চাঁদনী মিশন স্কুলের অভিভাবকদের সঙ্গে।

পাশাপাশি পার্ক সার্কাসে মহাদেবী বিড়লা স্কুলের সামনেও বিক্ষোভে নামেন অভিভাবকরা। তাঁদের বক্তব্য, স্কুল বন্ধ, শুধু অন লাইনে পড়াশোনা চলছে। ফলে বহু বিষয় পড়ানো সম্ভব হচ্ছে না। ফলে স্কুলের অধিকাংশ ফিজ আপাতত নেওয়া বন্ধ রাখা হোক। স্কুলের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও অভিভাবকদের অভিযোগ স্কুলের তরফ থেকে কোনোওরকম প্রত্যুত্তর পাওয়া যায়নি। ফলে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

একই ছবি এদিন পশ্চিম বর্ধমান জেলার কারমেল স্কুলে। সেখানেও বেশ কিছু ফিজ মকুব করা হোক। যদিও কর্তৃপক্ষের পক্ষ থেকে দুপুর অবধি কোনও প্রত্যুত্তর পাওয়া যায়নি।

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...