Monday, April 6, 2026

শহিদের পরিবারের জন্য নয়, স্কলারশিপ ঘোষণা নিহত জঙ্গিদের সন্তানদের জন্য

Date:

Share post:

উপত্যকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত জঙ্গিদের সন্তানদের জন্য বিশেষ স্কলারশিপ। শহিদ জওয়ানদের পরিবারের সন্তানদের জন্য নয়। এই স্কলারশিপ ঘোষণা করে বিতর্ক উস্কে দিয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন।

সূত্রের খবর, ‘স্কলারশিপ প্রোগ্রাম ফর অরফ্যান্স অফ স্লেইন মিলিট্যান্টস’ নামক একটি প্রকল্পের কথা ঘোষণা করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। ওই প্রকল্পের অন্তর্গত উপত্যকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত জঙ্গিদের সন্তানদের জন্য বিশেষ স্কলারশিপ দেওয়া হবে। এই প্রকল্পে জঙ্গিদের পরিবারের কথা ভেবে থাকলেও ভাবা হয়নি শহিদ জওয়ানদের পরিবারের কথা।

এই খবর প্রকাশ্যে আসার পরেই কংগ্রেস বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলির মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস। ‘জাতীয়তাবাদ’ নিয়ে বড়াই করা বিজেপি শহিদদের অপমান করেছে। কীভাবে এইরকম পদক্ষেপ গ্রহণ করতে পারে কাশ্মীর প্রশাসন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলের সদস্যরা। বিজেপি এই প্রকল্পের তীব্র বিরোধিতা করছে, বলে জানানো হয়েছে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...