Monday, April 6, 2026

বলিউডে স্বজনপোষণ: করণ, সলমনদের বয়কটের ডাক ৪০ লক্ষ মানুষের

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ নিয়ে সোচ্চার হয়েছেন নেটিজেনরা। তাঁদের দাবি স্বজনপোষণের এই রীতি দূর করা হোক বলিউড থেকে। অভিনেতার অকাল প্রয়াণে নেটিজেনরা কাঠগোড়ায় তুলেছেন করণ জোহর, যশরাজ ফিল্মস এবং সলমন খান-কে। সংশ্লিষ্টদের বয়কটের ডাক দিয়ে সই সংগ্রহের কাজ শুরু হয়েছে অনলাইনে। ওই অনলাইন পিটিশনে ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন ৪০ লক্ষের বেশি মানুষ। করণ জোহরের ধর্মা প্রোডাকশন, যশরাজ ফিল্মস এবং সলমন খান এবং তাঁর প্রযোজনা সংস্থা এসকেএফ-এর সিনেমা বয়কট করার জন্য এই সই সংগ্রহ করা হচ্ছে।

অন্যদিকে,পাটনায় সলমন খানের বিয়িং হিউম্যান স্টোর ভাংচুর করা হয়েছে। ওই স্টোরের সামনে গিয়ে সুশান্তের অনুরাগীরা সলমন খান ‘মুর্দাবাদ’ বলে স্লোগানও দেন। শহরের যেসব দোকানে সলমন খানের ব্যানার বা পোস্টার রয়েছে তা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিহারের মুজফ্ফরপুরের আদালতে করণ জোহর, একতা কাপুর, সঞ্জয় লীলা বনশালি এবং সলমন খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...