Tuesday, March 31, 2026

সুপারি বাগানে মরণফাঁদ, প্রাণ গেল হস্তিশাবকের

Date:

Share post:

খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল এক দল হাতি। পরিণতি হল মর্মান্তিক। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক হস্তিশাবকের। বুধবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের জলদাপাড়া অভয়ারণ্য লাগোয়া পূর্ব মাদারিহাটে।

ঠিক কী ঘটেছিল? এলাকাবাসীরা জানান , এদিন ভোরবেলা আলিপুরদুয়ারের পূর্ব মাদারিহাটের বাসিন্দা মনোজিৎ বর্মণের বাড়ির সুপারি বাগানে ঢোকে পড়ে বুনো হাতির দল। সেই দলে ছিল একটি হস্তিশাবকও। বাগানে যখন হাতিদের তাণ্ডব চলছে, তখনই ঘটে বিপত্তি। একটি সুপারি গাছ বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তারটি ছিঁড়ে যায়। সেই তার দেহে জড়িয়ে যেতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই হস্তিশাবকটি এবং ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে হাতির চিৎকার শুনে সুপারি বাগানে জড়ো হন আশেপাশের লোকজন। বিপদ বুঝে অন্য হাতিগুলিকে তাড়িয়ে দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান জলদাপাড়া অভয়ারণ্যের বনকর্মীরা। হস্তিশাবকের দেহটি উদ্ধার ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বনকর্মীরা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা তৎপর না হলে, বিদ্যুস্পৃষ্ট হয়ে আরও বেশ কয়েকটি হাতির মৃত্যু হত।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...