Monday, April 6, 2026

মেয়ের শ্লীলতাহানি, বাঁচাতে গিয়ে মাকে ছাদ থেকে ফেলে দিয়ে খুন করল দুষ্কৃতীরা

Date:

Share post:

হাওড়ার বাগনানে মারাত্মক ঘটনা। মেয়ের শ্লীলতাহানি রুখতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল মায়ের। ঘটনায় জড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের নাম। ঘটনাস্থলে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও সৌমিত্র খাঁ। আক্রান্ত কিশোরী সঙ্গে দেখা করে তাঁরা এফআইআর করেন।

জানা গিয়েছে ওই কিশোরী ছাদের সিঁড়িতে বসে মোবাইলে ব্যস্ত ছিলেন। আর দুই দুষ্কৃতী ছাদে লুকিয়ে ছিল বলে কিশোরী জানায়। কিশোরীর মা তখন বাথরুমে ছিলেন। কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ছাদে শ্লীলতাহানি করার চেষ্টা শুরু হলে সে চিৎকার করে। শুনে বাথরুম থেকে বেরিয়ে ছাদে ছুটে যান মা। তাঁর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। অভিযুক্তদের ঠেলায় কিশোরীর মা ছাদ থেকে পড়ে যান। হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। যুবতী জানিয়েছে, দুই দুষ্কৃতী স্থানীয় তৃণমূল কর্মী। তারমধ্যে একজনকে কিশোরী চিনতেও পেরেছে বলে খবর। ঘটনার পরেই বাগনানে যান সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও সৌমিত্র খাঁ। অবিলম্বে তাঁরা অভিযুক্ত তৃণমূলকর্মীর শাস্তি দাবি করেছেন। পাল্টা তৃণমূল কংগ্রেস বলেছে, ঘটনা যাই হোক দোষীকে শাস্তি পেতে হবে। তৃণমূলকর্মী হলেও ছাড় দেওয়ার প্রশ্ন নেই। সাংসদ লকেট ও সৌমিত্রর উদ্যোগে ঘটনার জেরে বাগনান থানায় এফআইআর হয়েছে। বিজেপি সমর্থকরা লকেট ও সৌমিত্রর নেতৃত্বে প্রায় আধঘন্টা জাতীয় সড়ক অবরোধ করেন। লকেটের অভিযোগ মঙ্গলবার রাতে কিশোরীকে ধর্ষণ করতে এসেছিল শাসক দলের দুর্বৃত্তরা। বুধবার সন্ধে পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। অথচ একজকে চিনতেও পেরেছে কিশোরী। পুলিশ করোনা পরীক্ষার নামে আসলে প্রমাণ লোপাট করতে চাইছে। করোনায় মহিলা মারা গিয়েছেন বলে আসল ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে। লকেট বলেন, এখনই দেহ ছেড়ে দিয়ে দুর্বৃত্তদের গ্রেফতার করতে হবে।

Related articles

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...