Wednesday, April 1, 2026

বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, জানল হাওয়া অফিস  

Date:

Share post:

বর্ষা এসে গিয়েছে । বৃষ্টি হলেও রয়েছে ভ্যাপসা গরম। সঙ্গে বাতাসে আদ্রতা। তবে একটু স্বস্তি মিলবে ভ্যাপসা গরম থেকে। বৃহস্পতিবার কলকাতা শহর দক্ষিণবঙ্গের শহরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গল ও বুধবার বৃষ্টি কম হবে। তবে বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা অস্বস্তি থাকবে শহরে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রিতে এসেছে। দক্ষিণবঙ্গে সার্বিক বৃষ্টির পরিমান কমতেই এই তাপমাত্রার বৃদ্ধি। কিন্তু দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে যেখানে বৃষ্টি হচ্ছে আচমকা প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। টানা আধ ঘণ্টা ঝেঁপে বৃষ্টি হচ্ছে। যেমন আজ বুধবার ভোর রাতে এমন বৃষ্টি হয় একদফা।
এদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ কখনও পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও অস্বস্তি বজায় থাকবে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...