Monday, June 8, 2026

“দিলীপবাবু সকাল থেকে নিমতলা ঘাটে বসে লাশ গুনুন”, কটাক্ষ সমীরের

Date:

Share post:

“নিমতলা ঘাটে বসে থাকুন দিলীপবাবু। সকাল থেকে প্রচুর লাশ আসবে। সেটা গুনুন। আর তা নিয়ে ২০২১-এ রাজনীতি করবেন।” আজ বৃহস্পতিবার এই ভাবেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক তথা পরিষদীয় দলের সচিব সমীর চক্রবর্তী।

গতকালই বিজেপি ও দিলীপ ঘোষের বিরুদ্ধে হাওড়ার বাগনানের ঘটনা নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছিলেন মন্ত্রী অরূপ রায়। এবার দিলীপ ঘোষের সমালোচনায় সরব হলেন তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতিকে এভাবেই আক্রমণ করেন সমীরবাবু।

এদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও স্পষ্ট বুঝিয়ে দেন, রাস্তায় নেমে প্রতিবাদ কোনওভাবেই থামবে না। এদিন পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকায় প্রধানমন্ত্রী গৃহ সম্পর্ক অভিযানে সামিল হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি বলেন, “প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার, এই আন্দোলন বিজেপি চালিয়ে যাবে।”

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে বল বিপ্লব, জেনে নিন TRIONDA-র একাধিক বিশেষত্ব

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। বিশ্ব ফুটবলের(FIFA World Cup) মহোৎসবের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। উত্তর আমেরিকার তিন দেশে ৪৮ দেশ...

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে অচলাবস্থা এবার গড়াল হাই কোর্টে

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা এবার গড়াল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বিরোধী দলনেতা হিসেবে...

সোমবারের সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার সকালেই বড়সড় পরিবর্তন দেখা গেল...

সঞ্চালিকার প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প! সাক্ষাৎকারের ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

এমনতেই সর্বদা বিতর্ক ঘিরে থাকে আমেরিকার প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। কখনও মন্তব্য, কখনও আচরণ নিয়ে...