Saturday, April 4, 2026

সিবিএসই নিয়ে শুক্রবার ফের শুনানি শীর্ষ আদালতে  

Date:

Share post:

অতিমারি আবহে স্থগিত করা হয়েছে সিবিএসই দ্বাদশের পরীক্ষা। বাতিল করা হয়েছে সিবিএসই দশমের পরীক্ষা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট বোর্ড এবং কেন্দ্র এই সিদ্ধান্ত জানিয়েছে। এই নিয়ে শুক্রবার ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে।

প্রসঙ্গত, অতিমারির জেরে দেশজুড়ে সিবিএসই দ্বাদশের পরীক্ষা এবং শুধুমাত্র উত্তর-পূর্ব দিল্লিতে সিবিএসই দশমের পরীক্ষা স্থগিত হয়ে যায়। পরে সংশ্লিষ্ট বোর্ড নির্দেশিকা জারি করে জানায় স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে। কিন্তু বর্তমান পরিস্থিতি তে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। তাই আপাতত সিবিএসই দ্বাদশের পরীক্ষা স্থগিত এবং সিবিএসই দশমের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এদিন শীর্ষ আদালতে বোর্ড জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পড়ুয়ারা আবেদন করলে তবেই নেওয়া হবে সিবিএসই দ্বাদশের পরীক্ষা। তবে তার দিনক্ষণ উল্লেখ করেনি বোর্ড।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...