Tuesday, April 7, 2026

করোনাকে জয় করে বাড়ি ফিরলেন ৯৪ বছরের লালমোহন শেঠ

Date:

Share post:

মারণ ভাইরাস করোনার গ্রাসে বিশ্বজুড়ে ভয়াবহ পরিস্থিতি। যত ফিন গড়াচ্ছে ততই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে একইসঙ্গে বাড়ছে করোনাজয়ীর সংখ্যাও। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

সেরকমই এক করোনাজয়ী লালমোহন শেঠ। করোনা আক্রান্ত হয়ে প্রায় একমাস কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন। অবশেষে আজ, বৃহস্পতিবার করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি।

অনেকেই তো এভাবে বাড়ি ফিরছে। তাহলে লালমোহন শেঠ
স্পেশাল কেন? মেডিকেল কলেজের এক আধিকারিক জানিয়েছেন, উত্তর কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দা লালমোহন শেঠ। তাঁর বয়স ৯৪ বছর। এই বয়সে করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্ত হয়ে এক মাস কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। ১০০ ছুঁইছুঁই লালমোহনবাবুর করোনাকে জয়, সত্যি একটা বড় ব্যাপার।

Related articles

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...