Saturday, April 4, 2026

বিদ্যুৎ দফতরে কর্মী নিয়োগের ভাইরাল ভিডিও ভুয়ো বলে দাবি শোভনদেবের

Date:

Share post:

বাড়ি বাড়ি গিয়ে “মিটার রিডিং” নেওয়ার জন্য বিদ্যুৎ দফতরে প্রচুর লোক নিয়োগ হচ্ছে। এমনই বিজ্ঞাপন নিয়ে মূলত দুই মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এই কঠিন পরিস্থিতিতে কর্মসংস্থানের জন্য প্রচুর বেকার-কর্মহীন মানুষ চাকরির আবেদনপত্র নিয়ে রাজ্য বিদ্যুৎ ভবনে যোগাযোগ শুরু করেন। চারিদিকে বিভ্রান্তি শুরু হয়ে থেজে। প্রথমের দিকে বিদ্যুৎ দফতরের কাছেও বিষয়টা বিভ্রান্তিকর ছিল। পরে সেই ভিডিও হাতে আসার পরই নড়েচড়ে বসে বিদ্যুৎ ভবন।

সেই বিভ্রান্তি দূর করতে আজ, বৃহস্পতিবার রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “এই মুহূর্তে রাজ্য বিদ্যুৎ দফতরে কোনও নিয়োগ হচ্ছে না। কোনও শূন্যস্থান পদ নেই। নিয়োগের। জন্য কোনও বিজ্ঞপ্তিও জারি করা হয়নি।” একইসঙ্গে নিয়োগ সংক্রান্ত ওই ভিডিও সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেন বিদ্যুৎ মন্ত্রী।

পাশাপাশি, রাজ্যে আমফান পরবর্তী সময়ে বিদ্যুৎ পরিষেবা নিয়েও একটি তথ্য-পরিসংখ্যান তুলে ধরেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আমফানের পর যে প্রতিকূলতা তৈরি হয়েছিল বা সমস্যা হয়েছিল সেটার সম্পূর্ণ সমাধান হয়েছে। অল্প কিছু জায়গায় সামান্য কাজ বাকি আছে। মৌসনি দ্বীপ ও জি ব্লক ছাড়া ৮৯.০৯ লক্ষ সকলেই বিদ্যুৎ পেয়েছেন। মৌসনির কাজ পয়লা জুলাইয়ের মধ্যেই শেষ হয়ে যাবে। ৯৯.৯ শতাংশ কাজ হয়েছে।”

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...