Sunday, June 14, 2026

টি-২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হতে পারে আজ

Date:

Share post:

এবার টি-২০ বিশ্বকাপ না হলে অবশ্য আগামী বছরের প্রতিযোগিতা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। কারণ, আগামী বছরের টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ভারতে।
করোনা ভাইরাসের জেরে এ বিষয়ে সংশয় রয়েছে। আইসিসি এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। তবে আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে তিন তিনবার আইসিসি-র বৈঠকে টি-২০ বিশ্বকাপ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়া আগেই জানিয়ে দিয়েছে, এ বছরের অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ হওয়া সম্ভব নয় । এবার টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।
এবারের টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে সেই সময় আইপিএল হতে পারে বলেও জানা গিয়েছে।
এর মধ্যেই ক্রীড়াবিশ্বে নতুন করে করোনার স্রোত আছড়ে পড়েছে। পাকিস্তান ক্রিকেট দলে ন’দশ জনের করোনা ধরা পড়েছে। দক্ষিণ আফ্রিকার সাত ক্রিকেটার সংক্রমিত। তাই নতুন করে প্রশ্ন উঠেছে, এই আতঙ্কের মধ্যে বিশ্বকাপের মতো মহাযজ্ঞ কী ভাবে আয়োজন হবে?
বিশ্বকাপের জন্য ১৬টি দেশের অন্তত ২৫ জন সদস্যকে নিয়ে মোট ৪০০ জনকে একত্রিত করার ঝুঁকি কোনও দেশই এই মুহূর্তে নিতে চাইবে না। বিভিন্ন দেশের বোর্ড কর্তাদের গরিষ্ঠ অংশ চাইছেন, আর দেরি না করে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবারেই হয়ে যাক। এই পরিস্থিতিতে আজ আইসিসি কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার ।

Related articles

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...