Monday, April 6, 2026

করোনা আবহে পিছিয়ে যেতে পারে  শিক্ষাবর্ষ

Date:

Share post:

মহামারীর কোপ পড়েছে শিক্ষা ব্যবস্থায়। এই পরিস্থিতিতে কবে থেকে শিক্ষাঙ্গনের পঠনপাঠন শুরু হবে তা স্পষ্ট নয়। এদিকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা এখনও বাকি। অন্যদিকে কবে থেকে নয়া শিক্ষাবর্ষ শুরু হবে তাও বলা যাচ্ছে না। কীভাবে নেওয়া হবে সংশ্লিষ্ট পরীক্ষা তা নিয়ে চিন্তিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

ইউজিসি পরীক্ষা এবং অ্যাকাডেমিক ক্যালেন্ডারের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করে। পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট কমিটি অক্টোবর থেকে শিক্ষাবর্ষ চালু করার সুপারিশ করেছে। সূত্রের খবর, অতিমারি পরিস্থিতিতে কলেজ-বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা স্থগিত করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে ইন্টার্নাল অ্যাসেসমেন্ট এবং পূর্ববর্তী পরীক্ষার ফলের উপর ভিত্তি করে চূড়ান্ত বর্ষের রেজাল্ট তৈরি করা হবে।

প্রসঙ্গত, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পােখরিয়াল টুইট করে জানান, শিক্ষাবর্ষ এবং চূড়ান্ত বর্ষের পরীক্ষা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করতে তিনি ইউজিসিকে চিঠি দিয়েছেন। এই চিঠি পাওয়ার পর কেন্দ্রের কাছে শিক্ষাবর্ষ পিছনোর সুপারিশ করেছে ইউজিসি। সূত্রের খবর, গাইডলাইন তৈরি করতে ইউজিসির কমিটিকে দায়িত্ব দিয়েছে কেন্দ্র।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...