Thursday, June 4, 2026

সুইমিং পুলে ভেসে উঠল দেহ! ৩ ভারতীয় বংশোদ্ভূতের রহস্যমৃত্যু

Date:

Share post:

 

বাড়ির পিছনে সুইমিংপুল। সেই সুইমিং পুল থেকেই উদ্ধার করা হলো এক পরিবারের তিনজনের মৃতদেহ। ঘটনা আমেরিকার নিউ জার্সির। ভারতীয় বংশোদ্ভূত ওই পরিবার। মৃতদের মধ্যে রয়েছে ৮ বছরের এক বালিকা। বাকি দুজন
ভরত প্যাটেল (৬২) এবং তাঁর পুত্রবধূ নিশা প্যাটেল (৩৩)।

সোমবার স্থানীয় সময় বিকেল ৪টে ১৮ মিনিট নাগাদ মৃতদেহ জলে ভেসে থাকতে দেখেন প্রতিবেশীরা। এরপরই তাঁরা খবর দেন পুলিশকে। চলতি বছর এপ্রিলে ৪৫১,০০০ মার্কিন ডলারের বিনিময়ে ওই বিলাসবহুল বাড়ি কেনে পরিবার। ইতিমধ্যেই মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জলে ডুবে তিন জনের মৃত্যু হয়েছে বলে ধারণা। তবে খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...