Monday, March 23, 2026

বিশ্ব মাদক বিরোধী দিবসে যে বার্তা দিলো লালবাজার

Date:

Share post:

আজ, ২৬ জুন। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। প্রত্যেক বছরই এদিন কলকাতা পুলিশের তরফ থেকে মাদক বিরোধী দিবস নিয়ে সচেতনমূলক অনুষ্ঠান হয়ে থাকে ।এবারেও কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয়।

তবে প্রত্যেক বছর যেভাবে পালিত হয়, এবারে কিন্তু তা হয়নি। কারণ, করোনা আবহে লকডাউন চলছে। আর সামাজিক দূরত্ব বজায় রাখাই এই সময় গুরুত্বপূর্ণ। ফলে লালবাজারের মধ্যেই ছোট করে একটি অনুষ্ঠান করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখেই এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা , জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা-সহ উচ্চপদস্থ আধিকারিকরা।

এদিন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা জানিয়েছেন, প্রত্যেকবার এ দিনটি বড় করে অনুষ্ঠিত হলেও এবার এই অনুষ্ঠানে ছোট করতে হয়েছে। মানুষকে এই বিষয়ে অনেক বেশি সচেতন হতে হবে। কেউ যেন মাদকে আসক্ত না হয়ে পড়ে সেদিকে সবাইকে সচেতন হতে হবে। আর তার জন্য কলকাতা পুলিশ ক্রমাগত কাজ করে যাচ্ছে।

ঠিক একইভাবে এদিন মুরলীধর শর্মা জানিয়েছেন, আগে যেখানে সাতদিন বা দশদিন করে ক্যাম্প করা হতো, এখন কিন্তু সারা বছর ধরে এই মাদক বিরোধী কাজ করা হয় কলকাতা পুলিশের তরফ থেকে। শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি জানিয়েছেন, যারা মাদক ত্যাগ করতে চাইছেন এবং আবার সুস্থ জীবনে ফিরে আসতে চাইছেন তাদেরকে সবাইকে সাহায্য করা হয় এই বিষয়ে। এখনও পর্যন্ত প্রচুর মানুষ সুস্থ হয়ে ফিরে এসে জীবনে। এমনটাই জানিয়েছেন মুরলীধর শর্মা।

Related articles

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...